শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
অনলাইনে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক তথ্য প্রকাশের দায়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এসএম মোরশেদ ও পত্রিকাটির সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে এসএম মোরশেদকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও এজাজ রহমানকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এ দিন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিপক্ষ অর্থদণ্ড পরিশোধের জন্য একমাস সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারী মর্মে ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে।