শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
প্রাইম ব্যাংক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা পূরণে বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক আমানত স্কিম চালু করেছে। ব্যাংকটি করপোরেট, ইনস্টিটিউশনাল, কমার্শিয়াল, রিটেইল ও এসএমই ব্যাংকিং খাতে গ্রাহকের ব্যবসায়িক প্রয়োজন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বিশেষায়িত সঞ্চয়ী ও আমানত পণ্য চালু করেছে। একাডেমিয়ার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি অনলাইনে সংগ্রহের ব্যবস্থা করেছে। নারীকেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘নীরা’তে রয়েছে আর্থিক শিক্ষা ও স্বয়ংক্রিয় সঞ্চয়ের সমন্বিত সমাধান। প্রাইম ব্যাংকের আমানত সংগ্রহের বিভিন্ন দিক যুগান্তরের কাছে তুলে ধরেছেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী।