Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে, বললেন বিজয়

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View
২৯

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ফলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আইসিসি।

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।

গতকালের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে তারা। আজ বিকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে মিটিং শেষে জানান, আমরা নিরাপত্তা শঙ্কার মধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব না। আমাদের বিশ্বাস আইসিসি আমাদেরকে শ্রীলংকায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

তবে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে-বিপক্ষে অনেকেরই মত আছে। জাতীয় দলে তারকা ওপেনার এনামুল হক বিজয় এক ফেসবুক পোস্টে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। তার মতে, খেলাকে সবকিছুর উর্ধ্বে রাখা উচিত।

বিজয় লিখেছেন, ‘একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন, একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর উর্ধ্বে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে, বললেন বিজয়

Update Time : ১০:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬