শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দিশার সেই কথিত প্রেমিকের ‘চেহারা’ ফাঁস, দিলেন যে বার্তা

রিপোর্টারের নাম / ১০ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বলিউডে কান পাতলেই শোনা যায় অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রেমের গুঞ্জন। এ পাঞ্জাবি গায়ককে দেখলে মুখোশে-মানুষে একাকার হওয়ার মতো বিষয়ও যেন মনে হতে বাধ্য। কারণ নিজের অবয়বকে তা মুখোশে ঢেকে আড়ালে রাখতেই ভালোবাসেন তিনি। শ্রোতা-অনুরাগীদের কাছে এভাবেই তিনি ধরা দেন, যা তার ‘সিগনেচার স্টাইল’ বললেও বোধহয় ভুল হবে না।

আর এ সংগীতশিল্পীর সেই মুখোশহীন মুখের ছবিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা রাতারাতি পালটে গিয়েছিল গায়কের জীবন। ঠিক কী হয়েছিল? ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাই এবার তুলে ধরলেন তালবিন্দর সিং সিধু।

কীভাবে এ ঘটনায় আমূল বদলে গিয়েছিল তালবিন্দরের জীবন? এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন এ গায়ক। তিনি বলেন, একদিন সকালে উঠে আবিষ্কার করলাম আমার মুখোশহীন ভিডিও নেটপাড়ায় সর্বত্র বিরাজ করছে। আমি বলে বোঝাতে পারব না, তা দেখার পর আমার ঠিক কী মানসিক অবস্থা হয়েছিল।

এ সংগীতশিল্পী বলেন, আমার মানসিক স্থিতি ছিল না। আমার মনে হচ্ছিল— আমার মুখটাই আমার থেকে কেউ ছিনিয়ে নিয়েছে। এ যে ঠিক কেমন অনুভূতি, তা আমি বলে বোঝাতে পারব না।

তালবিন্দর সিং বলেন, সেদিনের ঘটনার পর আমার দুনিয়াটাই মনে হচ্ছিল যেন বদলে গেছে। বিভিন্ন পেজে আমার ভিডিও ভাইরাল হচ্ছিল। আমি এসব দেখে একটাই কথা বলতে চাই— নেটপাড়ায় যারা সামান্য কিছু ভিউজের জন্য এ নিয়ে নানা মন্তব্য করছেন এবং ভিডিও বানাচ্ছেন, আমাকে ব্যবহার করছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনারা ঠিক কেমন প্রকৃতির মানুষ।

এর আগে অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়েতে অভিনেত্রী দিশা পাটানি ও গায়ক তালবিন্দরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এমনকি সেই বিয়ের অনুষ্ঠান থেকেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যেখানে মুখোশ ছাড়াই দেখা গিয়েছিল তালবিন্দর সিংকে।

তারপরেই গায়কের মুখ সবার সামনে আসে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয় সেই ভিডিও। আর তাতে নিমেষে পালটে যায় তালবিন্দরের পুরো জগৎ। এখানেই শেষ নয়, একই সঙ্গে তালবিন্দর, তার ও দিশার সম্পর্ক নিয়েও মুখ খোলেন। এ গায়ক বলেন, আমরা এখন একে অপরকে চেনার, জানার ও বোঝার চেষ্টা করছি। বোঝাপড়ার পর্যায়ে রয়েছি আমরা এ মুহূর্তে। তাই এ নিয়ে আমি বিশেষ কিছু মন্তব্য করতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই যে, আপনারা গুজব রটাতে চাইছেন, যা পারেন করুন। আমার কিছু এসে যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *